সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে ‘চারাবাগ আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। সোমবার (৯ নভেম্বর) বিকেলে মামুদনগর  কেন্দ্রীয় খেলার মাঠে  চারাবাগ গ্রামবাসী সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।  উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করেন রেহাই পুখুরিয়া যুব সংঘ ও ভূগোল হাট অগ্নিসেনা স্পোর্টিং ক্লাব। ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে আবু আহমেদ কাশেম এর সভাপতিত্বে ও  শুভ সরকারের পরিচালনায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নাগরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি  নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও  উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী  আরিফুল ইসলাম নবা। খেলাটি উদ্বোধন  উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল। উদ্বোধনী ম্যাচে  উপজেলা বিএনপির সদস্য সুমন শিকদার,  সুরুজ মিয়া,  উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম মনিরসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।  তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও ক্রীড়ামুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে ভূগোল হাট অগ্নিসেনা স্পোর্টিং ক্লাব ০১ গোলে রেহাই পুখুরিয়া যুব সংঘকে পরাজিত করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর