সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়। সভায় উপজেলার মাদক, বাল্য বিবাহ, চুরি,,জুয়া ও অন্যান্য অপরাধ দমন সহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সকল প্রকার অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান ইউএনও নিরুপমা রায়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত উগজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সরকারকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর