বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

এমএজি ওসমানীর ১০২তম জন্মবার্ষিকীতে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট:
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ও সিলেটের কৃতি সন্তান বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এড. নুরুল ইসলাম খান ও দলের নেতৃবৃন্দ।
আজ সোমবার (৩১ আগষ্ট) যোহরের নামাজের পর হযরত শাহজালাল (রাহ:) মাজারস্থ বঙ্গবীর ওসমানীর মাজার জিয়ারত, দোয়া মাহফিল ও মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এড. নুরুল ইসলাম খান এবং দলের স্থানীয় নেতৃবৃন্দ।
বঙ্গবীর ওসমানীর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, জাতীয় জনতা পার্টি কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাজী গোলাম মর্তুজা, কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক এড. তাহমিনুল ইসলাম খান, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি প্রফেসর আব্দুল মুহিত, কাজী আব্দুল মুনিম, মির্জা রাজা মিয়া, জেলা কমিটির অন্যতম সদস্য ইকবাল আহমদ চৌধুরী, মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, মহানগর পরিবেশ ও শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমদ চৌধুরী, ডা. আব্দুল ওয়াহিদ চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর