বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

যশোর ডিবি পুলিশের মহান মানবিকতায় ফিরে পেল ছিনতাইকৃত ইজিবাইক নড়াইলের রমিজ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

নড়াইলের চাকরি গ্রামের রফিজ গাজী। তার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ইজিবাইক। গত ২৮ জুলাই যাত্রী সেজে এক ব্যক্তি তার গাড়ি ভাড়া করে যশোরের অভয়নগরের দেয়াপাড়া ব্রিজ এলাকায় নিয়ে যায়। সেখান থেকে যায় বসুন্দিয়ায়। এরপর এক বাড়িতে দুপুরের খাবার খায় তারা। এর কিছু সময় পর অচেতন হয়ে পড়েন রফিজ। ৫ দিন পর জ্ঞান ফিরে দেখেন তার ইজিবাইক নগদ টাকা ও মোবাইল ফোন নেই। পরে পুলিশের আশ্রয় নেন তিনি। ডিবি পুলিশের সহযোগিতায় তিনি ইজিবাইকটি ফিরে পেয়েছেন। এ বিষয়ে ওসি সুমন দাস জানান, পুলিশের কাছে অভিযোগ করলে তদন্তের দায়িত্ব পায় ডিবি। এরপর তার নেতৃত্বে একটি টিম গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা আলম ফারাজী ও রবিউল ইসলাম নামে দুই জনকে আটক করে।

 

এরপর তাদের দেয়া তথ্য মতে কুষ্টিয়া জেলায় অভিযানে নামে। এরপর কুষ্টিয়া সদর উপজেলার চোড়হাস ফুলতলা এলাকার মিজানুর রহমানের গ্যারেজ থেকে ১৮টি ইজি বাইক উদ্ধার করা হয়। তার মধ্যে রফিজের ইজিবাইকও ছিলো। গত বুধবার আদালতের নির্দেশে তার কাছে ইজিবাইকটি হস্তান্তর করা হয়। এ বিষয়ে রফিজ বলেন, ইজিবাইকটি তার শেষ সম্বল ছিলো। পুলিশের সহযোগিতায় ইজিবাইক ফিরে পেয়ে তিনি যেন নতুন জীবন ফিরে পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর