বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বরিশালে আ’লীগ নেতাকে হয়রানীর অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
রাজনৈতিক ভাবেই হেয় করতে বরিশালের কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মনিরকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমাদুল হক মনির সাংবাদিকদের জানান, আমার রাজনৈতিক কর্মকান্ড ও এলাকার উন্নয়নে ইর্ষান্বিত হয়ে একটি পক্ষ আমার বিরুদ্ধে দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতিপ¶রা কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের এক যুবতীকে দিয়ে আমার বিরুদ্ধে একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করিয়েছে। তিনি আরও জানান, একটি কূচক্রি মহল নৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে। সঠিক তদন্তের মাধ্যমে তিনি নির্দোষ প্রমানিত হবেন বলেও উল্লেখ করেন। অপরদিকে জনপ্রিয় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলার নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার ঝালকাঠীর কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মনির ও তার এক বন্ধুর বিরুদ্ধে উপজেলার ৩নং ওয়ার্ড আমুয়া গ্রামের এক যুবতী (২২) বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর