বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

পলাশবাড়ীতে অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অসামঞ্জস্যতার অভিযোগে মানববন্ধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ

মহাসড়কে ফোরলেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অসামঞ্জস্যতার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জমি মালিকরা। নির্ধারিত মূল্য বাতিল করে জমির মূল্য পুন:নির্ধারণের দাবী জানিয়েছেন তারা। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা সদরের জুনদহ বাজার এলাকায় মহাসড়কের পাশে এ কর্মসূচী পালন করেন ভূক্তভোগীরা। জমি মালিক হাবিবুর রহমান লাভলুর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সৈয়দ আওরঙ্গজেব আলম, মতিয়ার রহমান, আবুল কালাম আজাদ, আতিয়ার রহমান, খয়বর আলী, আঃ মান্নান, রফিকুল ইসলাম প্রমুখ।

 

তারা বলেন, অত্র এলাকার পাশের গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর, দরবস্ত, রামপুর ও কোমরপুর এলাকায় প্রতি শতক বানিজ্যিক জমির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ টাকা। অথচ পলাশবাড়ী উপজেলার পশ্চিম গোপিনাথপুর, দুবলাগাড়ী এলাকায় মহাসড়কের পাশের প্রতি শতক বানিজ্যিক জমির মুল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৩৫ হাজার টাকা। যা চরম অসামঞ্জস্যতার প্রমাণ। তাই নির্ধারিত মূল্য বাতিল করে পাশের উপজেলার জমির সঙ্গে সামজস্যতা রেখে পলাশবাড়ী উপজেলায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণের দাবী জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর