বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

গৌরনদীতে নিখোঁজের আট দিন পর ইজি বাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকা থেকে ব্যাটারী চালিত ইজি বাইকসহ মামুন রাঢী (২৯) নামে এক যুবক নিখোঁজের আট দিন পর বুধবার দুপুরে খালের মধ্যে মুখ বাঁধা ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। মামুন রাঢী পাশার্ববর্তী উজিরপুর উপজেলার উত্তর মোরাকাঠী গ্রামের আ. ছালাম রাঢীর পুত্র। মামুন উপজেলার বাটাজোর এলাকায় সন্তান সম্ভাবনা স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে খালে কচুরিপানার মধ্যে অর্ধ গলিত লাশ দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। বেলা ২টার দিকে মামুন রাঢীর আত্মীয়রা লাশ দেখে সনাক্ত করেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, গত ১৯ আগষ্ট দিবাগত রাত ৯টার দিকে বাটাজোর থেকে মামুন তার নিজ¯^ ইজি বাইকে যাত্রী নিয়ে ভূরঘাটার দিকে আসে। এর পর থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর গত ২০ আগষ্ট মামুনের বাবা ছালাম রাঢী বাদি হয়ে উজিরপুর মডেল থানায় সাধারন ডায়েরী করেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ছিনতাইকৃত ইজি বাইক উদ্ধার হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর