বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

চিরিরবন্দরে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

সোহাগ গাজী- চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় বর্ষাপ্লাবিত ধানক্ষেত,প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়সহ সরকারি ১৬ টি প্রতিষ্ঠানের জলাশয়ে রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে বুধবার সকালে উপজেলা পরিষদের পুকুরে ৭০ কেজি মাছের পোনা ছেড়ে-এর উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ পূরবী রাণী রায় এর সঞ্চলনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড.এসএম রেজাউল করিম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.লায়লা বানু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আয়ুবর রহমান শাহ্ প্রমূখ। এছাড়া উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ পূরবী রাণী রায় জানান মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় উপজেলার সরকারি ১৬ টি জলাশয়ে ৪শ কেজি রুই,কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর