শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সেবা সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ছনকা পাড়া গ্রামে সেবা সংঘের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ১৯ মার্চ কাঞ্চনপুর উত্তর ছনকা পাড়া জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সেবা সংঘের সভাপতি মোঃ মজনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মির্জাপুর তেলিনা মাদরাসার সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলাম (বাকেজ), উপদেষ্টা ও কাঞ্চনপুর উত্তর ছনকা পাড়া জামে মসজিদের সভাপতি আব্দুল ওহাব খান, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খোকন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আক্কাস মিয়া, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, সদস্য মোঃ আমিনুল ইসলাম, মেহেদী হাসান কামন, মোঃ আলম মিয়া, মোঃ আতোয়ার মিয়া, মোঃ সোহেল মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি”—এই স্লোগানকে সামনে রেখে কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর