সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে অবৈধ চোরাচালানী পন্য উদ্ধার ভারতীয় নাগরিক আটক

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ন

যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল সহ আবু ইব্রাহিম আলী নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি ।
১ ডিসেম্বর ২০২৫ যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর বিশেষ টহলদল, কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় WINCEREX COUGH SYRUP, শাড়ী, থ্রী-পিস, শাল চাদর, পোশাক সামগ্রী, ঘড়ি, কীটনাশক এবং কসমেটিক্স আটক করেন।
যার সিজার মূল্য নয় লক্ষ নব্বই হাজার পঁয়তাল্লিশ)টাকা।
আটককৃত আসামি আবু ইব্রাহিম আলী কোলকাতা 3/ A বি কে রোড, খিদিরপুর, ইকবালপুর এলাকার আবু তাহের আলীর ছেলে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান,
দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর