সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বেনাপোল স্থলবন্দরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহায়তায় স্বাস্থ্য ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন 

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১০:০১ অপরাহ্ন

এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই স্লোগানে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহায়তায় স্বাস্থ্য ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন স্থলবন্দর পরিচালক মোঃ শামীম হোসেন।
রবিবার (৩০ শে নভেম্বর ২০২৫) সকাল ১১ টার সময় বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে বেনাপোল স্থলবন্দরের আয়োজনে এবং ডা. ফাহমিদা এশা’র পরিচালনায়
শ্রমিকদের এ স্বাস্থ্য ক্যাম্পেইন শুরু হয়।
এবং এ স্বাস্থ্য ক্যাম্পেইন বিকাল সাড়ে তিন টা পর্যন্ত চলবে বলে জানান।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন,বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক),মোঃ শামীম হোসেন।
আরও উপস্থিত ছিলেন,বেনাপোল স্থলবন্দর
এর মেডিকেল অফিসার ডা. ফাহমিদা এশা,
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী সহ স্থলবন্দরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বন্দর পরিচালক শামীম হোসেন বলেন,
বেনাপোল স্থল বন্দরের কর্মরত সাধারণ শ্রমিক ও বিভিন্ন পর্যায়ের কাজে নিয়োজিত তাদের স্বাস্থ্য সেবা প্রাথমিক স্বাস্থ্য তথ্য সংগ্রহের জন্য আমার আজ স্বাস্থ্য ক্যাম্পেইন করেছি আপনারা জানেন তারুণ্যের উৎসব-২০২৫ চলছে তারি ধারাবাহিকতায় আজ বেনাপোল স্থলবন্দরে স্বাস্থ্য ক্যাম্পেইন,আমরা সবার ব্লাড প্রেসার ও ব্লাড সুগার নির্ণয় করছি,প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য কিছু ঔষধ দিচ্ছি, এবং স্বাস্থ্য সচেতনা মূলক লিফলেট বিতরণ করছি,একই সাথে আমাদের বন্দরের যে মেডিকেল অফিসার রয়েছে তাদের কে পরীক্ষা-নিরীক্ষা করে প্রেসক্রিশন দিচ্ছেন, যাতে করে এই প্রেসক্রিশন দেখে ঔষধ সংগ্রহ করতে পারেন,
ও বিভিন্ন ভাবে যারা এখানে কর্মরত আছেন, তাদের সচেতন করছি কিভাবে স্বাস্থ্য বিধি মেনে চলা যায়,ও স্বাস্থ্য বিধিমেনে চলার ভালো দিক, খারাপ দিক,ও খারাপ যেগুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরছি।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন,তারুণ্যের উৎসব-২০২৫ চলছে, আমাদের বন্দর পরিচালক শামীম হোসেন স্যার যে উদ্যোক্তা নিয়েছেন,আমাদের শ্রমিকরা কাজের উৎসাহ পাবে, শ্রমিকদের স্বাস্থ্য সেবা যদি ভালো থাকে,বন্দরে কাজের গতি অনেক বাড়বে,শ্রমিকরা কাজ করতেও আশ্বাস পাবে। শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করছেন ঔষধ দিচ্ছেন, এতে আমাদের শ্রমিকরা অনেক খুশি ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর