সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রাণীনগরে আগুনে বাড়ি পুড়ে যাওয়া পরিবারকে সহায়তা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগরে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুন লেগে বাড়ি পুড়ে যাওয়া মৎস্যজীবি রজব আলীর পরিবারকে সহায়তা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত রজব আলীর হাতে শুকনো খাবার, কম্বল, ৩ বান্ডিল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা তুলে দেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জিআর বরাদ্দ থেকে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল সরকার উপস্থিত ছিলেন।

গত বুধবার উপজেলার মিরাট পশ্চিমপাড়া গ্রামের মৎস্যজীবি রজব আলীর বাড়িতে বিদ্যুতের সটসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে রজব আলীর বাড়ির দু’তলা টিনের চালা, ছয়টি রুম এবং রুমের টিভি, ফ্রিজ, ধান, চালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এই আগুনে তার বাড়ির প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নজরুল ইসলাম বলেন, ইউএনও স্যার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার নির্দেশনা দেন। বৃহস্পতিবার দুপুরের দিকে  ইউএনও স্যার নিজে ক্ষতিগ্রস্ত রজব আলীর হাতে সহায়তা হিসেবে শুকনো খাবার, কম্বল, ৩ বান্ডিল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা তুলে দেন।

রাণীনগরের ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারলে খুব ভালো লাগে। তাই সরকারিভাবে পরিবারটিকে সহায়তা প্রদান করা হলো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর