সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আলীকদমে বিপন্ন প্রজাতির ভাল্লুক ছানা উদ্ধার

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

বান্দরবানের আলীকদমে বিপন্ন প্রজাতির একটি কালো ভাল্লুকের ছানা উদ্ধার করেছে বন বিভাগ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে লামা বিভাগের তৈন রেঞ্জের আওতাধীন আলীকদম বাজার এলাকা থেকে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে ছানাটিকে উদ্ধার করা হয়।
বন বিভাগ জানায়, পাচারের উদ্দেশ্যে ভাল্লুক ছানাটি বাজারের পাশে পরিত্যক্ত অবস্থায় রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বন সংরক্ষক মাসুম আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তৈন রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল দল ছানাটিকে উদ্ধার করে।
তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার  আরিফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত ভাল্লুক ছানাটির আনুমানিক বয়স ৮ মাস। এর উচ্চতা প্রায় ১৮ ইঞ্চি, দৈর্ঘ্য ২০ ইঞ্চি ও ওজন ৬ কেজি। ছানাটি সম্পূর্ণ কালো রঙের এবং দুর্লভ প্রজাতির বলে জানান তিনি।
লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান বলেন, বিপন্ন এই প্রজাতির ভাল্লুক ছানাটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর এটিকে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর