মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

হরিপুরে জাতীয় পাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্ধোধন

জহুরুল ইসলাম জীবন, হরিপুর (ঠাকুরগাঁও):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

দেশী জাত, আধুনিক প্রযুক্তিঃ প্রাণিসম্পদে হবে উন্নতি- আমিষেই মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর দিন ব্যাপি মেলার শুভ উদ্ধোধন করা হয়েছে। গতকাল বুধবার হরিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেনারি হাসপাতালের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে প্রাণিসম্পদ চত্বরে এর শুভ উদ্ধোধন করেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন। মেলায়  পরিদর্শন শেষে প্রাণিসম্পদ অফিসার সোহাগ রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন, কৃষি অফিসার রুবেল হুসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞা, হরিপুর থানার ওসি তদন্ত শরিফ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর