সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সখিপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

২০২৫ সালের ২১ নভেম্বর শুক্রবার বিকেলে টাঙ্গাইলের সখিপুর উপজেলার সৌখিন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সখিপুর উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার সহকারী সেক্রেটারি ও টাঙ্গাইল–৮ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী এডভোকেট সরকার কবির উদ্দিন, সখিপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আল আমিন, সখিপুর পৌরসভা আমির হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ আব্দুল মান্নান এবং সখিপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল খালেক সরকার। পথ সভায় বক্তারা আসন্ন নির্বাচনে সংগঠনের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং অনুষ্ঠানে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর