সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রাণীনগরে বিরল রোগে আক্রান্ত লালমন: মিলছে না উন্নত চিকিৎসা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে লালমন (৩৭) নামে এক বাকপ্রতিবন্ধী এমএনডি রোগে আক্রান্ত। দিন যতই যাচ্ছে ততই দুর্বল হয়ে পড়ছে দুই সন্তানের জনক লালমন। দেশে বিরল এই রোগের চিকিৎসা ব্যবস্থা সজলভ্য না হওয়ার কারণে অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছে না। বিরল রোগে আক্রান্ত লালমন উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল শোলাপাড়া গ্রামের দিনমজুর আমজাদের ছেলে। লালমনের উন্নত চিকিৎসার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সার্বিক সহযোগিতা চেয়েছেন লালমন ও তার পরিবার।

লালমনের মামা আব্দুল মজিদ জানান, লালমন শোলারপুকুর পাড়ে খাস জমিতে বসবাস করে। পরিবারের উপার্জনক্ষম মানুষ হচ্ছে লালমন ও তার বাবা। তারা দিনমজুরি কাজ করে সংসার চালায়। লালমন ছোটবেলা থেকেই ভালোভাবে কথা বলতে পারে না। অনেকটা ইশারার মাধ্যমে ভাষা প্রকাশ করে। মধ্যে লালমনের পরিবারে এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে। কিন্তু গত এক বছর যাবত লালমন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। কাজকর্ম করতে পারে না। লালমনের হাত ও পায়ের আঙ্গুলের মাংস শুকিয়ে যাচ্ছে। যার কারণে লালমন ভালোভাবে দাঁড়াতে পারছে না। ঢাকা-রাজশাহীসহ বিভিন্ন স্থানে চিকিৎসার চেষ্টা করা হলেও ডাক্তাররা জানায় দেশে এমন বিরল রোগের উন্নত কোন চিকিৎসা নেই। পরবর্তীতে ঢাকায় চীনের আকুপাংচার সেন্টারে যোগাযোগ করা হলে তারা দুই মাসের থেরাপির কথা বলে এই থেরাপির খরচ দুই লাখ টাকা। কিন্তু এতোগুলো টাকা লালমনের দরিদ্র দিনমজুরের পরিবারের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়।
লালমনের মা লাইলি জানান, দিনমজুরের কাজ না করলে সংসার চলে না। গরীব পরিবারে আল্লাহ কেন এমন বিরল রোগ দিলো। তবুও আমরা সাধ্যমতো ছেলের চিকিৎসার চেষ্টা করেছি। কিন্তু দেশে এই জটিল রোগের চিকিৎসা না থাকার কারণে অর্থের অভাবে আর চিকিৎসা করাতে পারছি না। বর্তমানে একজন মানুষের আয়ে সংসার কোন মতো জোড়াতালি দিয়ে চলছে। তাই সরকারসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে হয়তো লালমন সুস্থ্য হয়ে উঠতো।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসান বলেন, খোঁজখবর নিয়ে লালমনকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

(বিরল রোগে আক্রান্ত মো. লালমনের পরিবারের সাথে যোগাযোগ ও সাহায্য পাঠানোর বিকাশ নম্বর ০১৭৮৩-৮৪২৭৫৯ তার মামা আব্দুল মজিদের)।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর