সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

গোপালপুরে গণসংযোগে শাকিল উজ্জামান: “দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই”

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৩:৪৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হ্যামনগর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে গণসংযোগ করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় নেতা শাকিল উজ্জামান। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা–সম্ভাবনার খোঁজখবর নেন।
গণসংযোগকালে বক্তব্যে শাকিল উজ্জামান বলেন, “সরকারি বরাদ্দ পেয়ে উন্নয়ন না করে যারা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও রাস্তাঘাটের বরাদ্দের টাকা লুটপাট করে, তাদেরকে আগামী নির্বাচনে জনগণ বর্জন করবে।”
তিনি আরও বলেন, “আমরা সরকারি অনুদানের সঠিক ব্যবহার নিশ্চিত করবো। কোনো দুর্নীতি, অন্যায় বা জুলুমের সঙ্গে আমরা নেই। মানুষের ভয়ের কারণ নয়, আমরা মানুষের ভরসা হয়ে পাশে থাকতে চাই।”
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ নসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শ্রী রতন চক্রবর্তী ও শেখ রেজওয়ান রন্জু, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সজিব হোসেন, সহ-সভাপতি রেজাউল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর