সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সাতক্ষীরায় আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ করে মশাল মিছিল

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি: 
আপডেট সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৩:৪২ পূর্বাহ্ন

সাতক্ষীরা-১ (সদর-দেবহাটা) আসনে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য  চেয়ারম্যান  আব্দুল আলিমকে ধানের শীষে মনোনয়নের দাবীতে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে মশাল মিছিল করে আলিম চেয়ারম্যানের সমর্থকরা। বুধবার রাতে   সাতক্ষীরা – খুলনা মহা সড়কের বিনেরপোতা এলাকায় সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন,  – লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম,  বিএনপির নেতা আতিয়ার রহমান, আবুল হাসান, ছাত্রদল নেতা আলামিন। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আনারুল ইসলাম,  ইউপি সদস্য বিএনপিনেতা তাজমিনুর রহমান টুটুল, ইসমাইল হোসেন নিরবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও আলিম চেয়ারম্যানের সমর্থকগন। চেয়ারম্যান আব্দুল আলিম চেয়ারম্যান আব্দুল আলিমের সমর্থনে  সড়কের উপর দাড়িয়ে  বিক্ষোভ করে।
বিক্ষোভে মুহ মুহ শ্লোগানে  আব্দুল আলিম চেয়ারম্যানের মনোনয়নের দাবীতে স্লোগান দেয়। এবং নেতাকর্মীরা বলেন, বিগত দিনে যখনই হামলা মামলার স্বিকার হয়েছি তখনই আলিম চেয়ারম্যান আমাদের পাশে দাড়িয়েছে। ১৯৮৮ সাল থেকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। তিনি টানা ১৯ বছর সদর উপজেলা বিএনপির সভাপতির
দায়িত্ব পালন করেছেন ।  এছাড়া তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সৈরাচারের বিরুদ্ধে লড়েছেন।  তাই এই আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার একমাত্র যোগ্যব্যক্তি। মনোনয়ন না দিলে  আরও বৃহৎ কর্মসূচির ঘোষণার অঙ্গিকার করেন আলিম চেয়ারম্যানের সমর্থকরা। এসময় খুলনা সাতক্ষীরা মহাসড়ক এর  গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর