সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে ৩৪ বিজিবি,র চিকিৎসা ও উপহার বিতরণ

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৩:৩৪ পূর্বাহ্ন

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনব্যাপি ৩৪ বিজিরি আওতাধীন সীমান্ত এলাকার রেজুপাড়ায় এ বিশেষ কর্মসূচি পালন করা মৌলিক । যেখানে ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ দেয়া হয়।
এছাড়াও স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম কর্মসূচিতে উপস্থিত হয়ে সীমান্ত এলাকার মানুষের সঙ্গে কথা-বার্তা বলেন এবং আর্থিক অনুদানের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় সাংবাদিকদের ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিজিবি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই বিজিবি তাদের সাধ্যের মধ্যে নানা কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প।’ অধিনায়ক আরও বলেন, ‘বিজিবির এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর