মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আ. লীগের লকডাউনের প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিএনপির বিক্ষোভ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত লকডাউনের নামে নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনার ভাঙ্গুড়া বিএনপি, যুবদল ও ছাত্রদল। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়েই শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন।

সমাবেশ বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বরাত, আবু হেনা মোস্তফা কামাল রেজা, আলতাব হোসেন খান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম হুমায়ুন কবির, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম প্রমুখ।

এসময় বক্তারা লকডাউন প্রতিহতের ঘোষণা দিয়ে বলেন, “গত ৫ আগস্টে দেশ থেকে পালিয়ে গিয়ে ফ্যাস্টিট হাসিনা ভারতে বসে লকডাউনের নামে নাশকতার ডাক দিয়েছে। আর দেশের ভিতরে থাকা বিভিন্ন শ্রেণি-পেশার আড়ালে আওয়ামী লীগের প্রেতাত্মারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। লকডাউনের নামে আমাদের শান্তি প্রিয় ভাঙ্গুড়ায় কেউ নাশকতার সৃষ্টি করলে তার কঠিন জবাব দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর