সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রামগড়ে এনসিপি’র উপজেলা কার্যালয়ের উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

উদ্দীপনামুখর পরিবেশে খাগড়াছড়ির রামগড়ে উদ্বোধন হয়েছে  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কার্যালয়।আজ  বুধবার (১২ নভেম্বর ২০২৫) বিকেলে রামগড় বাজারের বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপি’র কেন্দ্রীয় সংগঠক ও খাগড়াছড়ি জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মনজিলা ঝুমা। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য ও জাতীয় যুব শক্তির নেতা হারিচুর রহমান রনি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী মোহাম্মদ হারুনুর রশিদ ।

প্রধান অতিথি অ্যাডভোকেট মনজিলা ঝুমা বলেন, জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি বিশ্বাস করে। রামগড়ের মানুষের দীর্ঘদিনের উপেক্ষা দূর করে তাদের উন্নয়নে পাশে থাকবে এনসিপি।তিনি আরও বলেন,আমরা সৎ, দেশপ্রেমিক ও সাহসী নেতৃত্ব গড়ে তুলতে চাই যারা জনগণের সেবাকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করবে।

রামগড় উপজেলা সমন্বয়ক মোহাম্মদ হারুনুর রশিদ বলেন,এই কার্যালয় শুধু একটি দপ্তর নয়, এটি রামগড়ের সাধারণ মানুষের আস্থা ও আশার প্রতীক। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে কাজ করে আমরা রামগড়কে একটি মডেল উপজেলায় রূপ দিতে চাই।

অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং দেশ ও দলের অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর