সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রাণীনগরে আশ্রমে আগুন: ৫দিনেও জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগরে পাঠদানের একটি আশ্রম আগুনে ভূস্মিভূত হয়েছে। দুর্বৃত্তের দেওয়া আগুনে আশ্রমের ঘরে থাকা অনেক বইপত্র, বৈদ্যুতিক ফ্যান, ট্রিন ও কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র পুরে গেছে। গত শনিবার এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে উপজেলার হরিপুর গ্রামে। এ ঘটনায় আশ্রমের পক্ষ থেকে ওই গ্রামের অনন্ত কুমার নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার ৫দিন অতিবাহিত হলেও জড়িতদের শনাক্ত করতে পারেনি রাণীনগর থানাপুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর গ্রামে একটি আশ্রমের ঘর রয়েছে। আশ্রমটি গোঁসাই ঠাকুরের আশ্রম নামে পরিচিত। সেখানে গীতা পাঠদানসহ প্রাইভেট পড়ানো এবং ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। গত শনিবার বিকেলে গ্রামের অনন্ত কুমার আশ্রমে শিক্ষার্থীদের পাঠদান শেষে আশ্রমের ঘরে তালা দিয়ে বাড়িতে চলে যান। রাত আনুমানিক ৮টার দিকে কে বা কাহারা আশ্রমের ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে আশ্রমের ঘরে থাকা অনেক বইপত্র, ফ্যান, ট্রিন ও কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র পুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অনন্ত কুমার জানান, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে আমরা ছুটে গিয়ে গ্রামের লোকজনসহ আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে আশ্রমের ঘরে থাকা সবকিছু পুরে যায়। এ ঘটনায় আমি বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু ঘটনার ৫দিনেও জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। দ্রুত তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, অগ্নিকান্ডের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর