সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৯:১৬ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে বাড়ির গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিনগত রাতে উপজেলার একডালা গ্রামের লুৎফর রহমানের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গরুর মালিক লুৎফর রহমান জানান, রবিবার সন্ধ্যায় বাড়ি সংলগ্ন গোয়াল ঘরে তার এবং ভাই-ভাতিজার সহ মোট ৭টি গরু প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে তুলে তালা দিয়ে রাখি। সোমবার ফজরের নামাজ শেষে গোয়াল ঘরে গিয়ে দেখতে পান তালা কেটে ৭টির মধ্যে ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। ৫টি গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা। এ ঘটনায় রাণীনগর থানায় অভিযোগ দায়ের করেছি। দ্রুত গরু উদ্ধারসহ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চোরাই গরু উদ্ধারসহ চুরির সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর