সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

হরিপুরে হলুদ চাষে ঝুঁকেছেন কৃষক

ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ২:৪৩ অপরাহ্ন
oppo_18

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গত বছরের চেয়ে এ বছর হলুদের চাষাবাদ ৫ হেক্টর বৃদ্ধি পেয়েছে। হরিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর এ উপজেলায় ২৫ হেক্টর জমিতে হলুদের চাষাবাদ হয়েছিল এ বছর তা ছাড়িয়ে আবাদ হয়েছে ৩০ হেক্টর। এতে গত বছরের চেয়ে এ বছর ৫ হেক্টর জমিতে হলুদের চাষ বৃদ্ধি পেয়েছে। হলুদের ফলন ও দাম ভালো পাওয়ায় হরিপুর উপজেলায় কৃষক হলুদের চাষাবাদে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।  ৮০ দশকে কৃষক ব্যাপক হারে হলুদের চাষাবাদ হতো। কিন্ত ওই সময়ে হলুদের দাম না থাকায় ধীদে ধীরে হলুদের চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নেয় কৃষক। তবে দেশে এখন বাণিজ্যিক ভাবে হলুদের চাহিদা বাড়ছে। বাজারে দামও ভালো পাওয়ায় হলুদ চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। উপজেলার হলুদ চাষী কৃষক সাগর বলেন, এক সময় হলুদের চাহিদা এবং দামও ছিল না তাই আমি হলুদ চাষ করতাম না। বাজার থেকেই কিনে চাহিদা মেটাতাম। বাজারে এখন হলুদর চাহিদা ও দাম বাড়ছে। আমি এবার ৪০ শতক জমিতে হলুদের চাষ করেছি। এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১৪ হাজার টাকা। আশা করি ভালো ফলন পাব। মুদি দোকান্দার জুয়েল বলেন, বর্তমান বাজারে শুকনো হলুদের সুটি ২শ’ টাকা কেজি এবং হলদের গুঁড়া ২শ’৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হরিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুবেল হুসেন বলেন, আবাদি ও অনাবাদি এবং প্রতিত জমিসহ ৩০ হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ২৫ হেক্টর। এ বছর তা  ছাড়িয়ে আবাদ হয়েছে ৩০ হেক্টর। হলুদ ফসলের আয়ুকাল এক বছর। বেলে দোআঁশ ও ছায়া যুক্ত জমিতে হলুদের চাষ ভালো হয়। হলুদের জাদভেদে প্রতি হেক্টর জমিতে ফলন হতে পারে ২০ টন। বর্তমান বাজারে হলুদের দাম ও চাহিদা বাড়ায় এ উপজেলায় হলুদের চাষাবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর