সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রাণীনগরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগরে জুয়েল (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের হরিপুর গ্রামের মাঠের ধানক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত যুবক জুয়েল উপজেলার রাতোয়াল সোলগাড়িয়াপাড়া গ্রামের মো. কাশেমের ছেলে। তার পরিবারের দাবি- জুয়েলের কাছে থাকা ব্যাটারি চালিত চার্জার ভ্যানগাড়ি ও টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
জুয়েলের ভগ্নিপতি সুজন জানান, জুয়েল একজন ভ্যানচালক। ভ্যান চালানোর পাশাপাশি জুয়েল বিভিন্ন সময়ে আখের ব্যবসা ও সবজির ব্যবসা করেন। বৃহস্পতিবার ভোরের দিকে সবজি কেনার জন্য তার ভ্যানগাড়ি ও কাছে ৫ থেকে ৭ হাজার টাকা নিয়ে জয়পুরহাটের আক্কেলপুর হাটের উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে যান। এরপর সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে আমরা লোকমারফতে খবর পাই জুয়েলের লাশ উপজেলার হরিপুর গ্রামের সড়কের পাশে ধানক্ষেতে পড়ে আছে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মাধ্যমে আমরা জানতে পারি- জুয়েলের একটি হাতে রশি (দড়ি) বাধা ছিল। আর তার লাশ বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিল। হাটে যাওয়ার সময় সম্ভবত ভ্যানগাড়ি ও টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা জুয়েলকে হত্যা করেছে। এ ঘটনায় জুয়েলের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেছে।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে জুয়েলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে তার একটি হাতে রশি বাধা ছিল। মৃতের ভ্যানগাড়ি ঘটনাস্থলে পাওয়া যায়নি। দ্রুত মৃত্যুর সঠিক কারণ উদঘাটনসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর