সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষ প্রতিকে দলীয় মনোনয়ন চেয়ে হরিপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধ

জহুরুল ইসলাম জীবন, হরিপুর (ঠাকুরগাঁও):
আপডেট সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে ধানের শিষ প্রতিকে দলীয় প্রার্থীর মনোনয়ন চেয়ে ঠাকুরগাঁরে হরিপুরে উপজেলা বিএনপির উদ্দ্যেগে বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধন করেছে। বৃহস্পিতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় দলীয় কাৰ্য্যালয় থেকে হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনের নেত্রিত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলোতে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে বটতোলী মোড়ে মানববন্ধন এবং পথসভা করেন। এতে বক্তব্য রাখে হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, আবুসালেহ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, মনোয়ার হেসেন, রেজুয়ানুল হক বিশ্বাস, জাহিরুল ইসলাস, আতাউর রহমান মংলা, ছাত্রদল সভাপতি উজ্জল প্রমুখ। বক্তারা সকলেই ঐক্যমত প্রকাশ করে বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন ঠাকুরগাঁও-২ আসনে এবার ধানের শীষ প্রতিকে দলীয় প্রার্থীদিয়ে নির্বাচন করা হবে। ঠাকুরগাঁও জেলার ৩টি আসনের মধ্যে ১ ও ৩ আসনে ইতোমধ্যেই দলীয় প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ঠাকুরগাঁও-২ আসনে এখনো দলীয় প্রার্থীকে মনোনয়ন দিয়ে নাম ঘোষনা করেননি। এতে দলীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা আর কোনো জেটের গোলামি করতে চাই না। তাই দলের হাইকমান্ট  এর নিকট  অনতি বিলম্বে ঠাকুরগাঁও-২ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন করে নাম ঘোষণা জন্য আহ্বান   করছি।উক্ত  বিক্ষোভ  কর্মসূচীতে হরিপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ  সহযোগী সংগঠনের  নেতা কর্মীবৃন্দ অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর