মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

প্রয়াত বিএনপি নেতা তারিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির প্রয়াত সদস্য মরহুম তারিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার আসর নামাজের পর বেনাপোল বাইপাস সড়কের একটি মসজিদে এ দোয়া অনুষ্ঠানটি আয়োজন করা হয়। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর-৮৫/১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে মরহুম তারিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে এতিমখানার শিশুদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
৪নং বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম,৩নং বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি,বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক রিপন, আতাউর, রবিউল ও আশরাফুল,পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমাম,সাধারণ সম্পাদক জামাল হোসেন,শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর এবং বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা মরহুম তারিকুল ইসলামের রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর