মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়া শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি আওতায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি আওতায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ১ নভেম্বর উপজেলা পেশাজীবি কল্যাণ পরিষদের আয়োজনে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সচিব সমাজ কল্যাণ মন্ত্রণালয়(অব:) ও উপজেলা পেশাজীবি কল্যাণ পরিষদের সভাপতি মো: জাহাঙ্গীর আলম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা মহিলা কলেজের অধ্যক্ষ(অব:) ও পেশাজীবি কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি প্রফেসর মো: আহসান হাবিব, কলেজ পরিদর্শক রাজশাহী শিক্ষা বোর্ড ও পেশাজীবি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব হাসান, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন।
পেশাজীবি কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ হাসান ইমাম বুলবুল, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন খান, আহসানুল আলম বকুল, জুলফিকার ইসলাম সাগর, সদস্য শফিউল ইসলাম সোহাগ, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম সহ মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণি থেকে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে পেশাজীবি কল্যাণ পরিষদের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর