শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রামগড়ে চুরি হওয়া ট্রাক উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাগর (২১) ও রাজিব হোসেন এরফান (২০) দুজনই রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের বাসিন্দা।

রামগড় থানার পুলিশ জানায়, ২৭ অক্টোবর রাতে উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের নাকাপা এলাকায় গণেশের চায়ের দোকানের সামনে থেকে একটি নীল রঙের ড্রাম ট্রাক (চট্ট-মেট্রো-ড-১১-২০২৭) চুরি হয়। পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম–এর তত্ত্বাবধানে ও ওসি মোহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) দীপক বিশ্বাস তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৩১ অক্টোবর রাতে লক্ষ্মীপুর সদর এলাকায় ট্রাকটি উদ্ধার ও দুই যুবককে গ্রেপ্তার করেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, ঘটনার পর মালিক বাদী হয়ে রামগড় থানায় গত ২৯ অক্টোবর মামলা দায়ের করেন।অল্প সময়ের মধ্যেই চোরাইকৃত ট্রাক উদ্ধার করতে পেরেছি। গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর