শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে গোপালপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ২:৩৫ পূর্বাহ্ণ

২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গোপালপুর থানার সামনে উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি থানা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মো. হাবিবুর রহমান তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল–২ (গোপালপুর–ভূঞাপুর) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবির। এছাড়া উপজেলার ইউনিয়ন ও পৌর শাখার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণভাবে সমাবেশের আয়োজন করেছিল। কিন্তু আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নির্দেশে তাদের সন্ত্রাসী বাহিনী লগি-বৈঠা নিয়ে হামলা চালিয়ে জামায়াত ও শিবির কর্মীদের উপর নৃশংস হত্যাযজ্ঞ চালায়। এতে ১৪ জন কর্মী শহিদ হন। বক্তারা অভিযোগ করেন, এত বছর পেরিয়ে গেলেও ওই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি।
বক্তারা আরও বলেন, “আমরা পল্টনের সেই শহিদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানাই এবং হত্যাকারী সন্ত্রাসী ও হুকুমদাতা শেখ হাসিনার বিচার দাবি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর