শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

বীরগঞ্জে হোপ ফর চিলড্রেনের উদ্যোগে ছাগল বিতরণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০:৩৮ অপরাহ্ণ

বিলিভার্স ইস্টার্ন চার্চ কর্তৃক পরিচালিত দিনাজপুরের বীরগঞ্জ দেবীপুরে “হোপ ফর চিলড্রেন” প্রজেক্টের উদ্যোগে ৪২ জন রেজিস্টার্ড শিশুর পরিবারের মধ্যে ৮৪টি ছাগল বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারের হাতে দুটি করে ছাগল তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোপ ফর চিলড্রেনের কো-অর্ডিনেটর হাবেল হেমরম। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের (ভিএফএ) তরিকুল ইসলাম, নিজপাড়া ইউনিয়নের ইউপি সদস্য আলিমুদ্দিন, দামাইক্ষেত্র স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক আসাদুজ্জামান, হোপ ফর চিলড্রেনের (সমাজকর্মী) ইমানুয়েল রায় এবং বলরামপুর সেন্ট ম্যাথিউস বিলিভার্স ইস্টার্ন চার্চের যাজক শাকিল মুরমু।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, হোপ ফর চিলড্রেন বীরগঞ্জে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও চরিত্র গঠনের পাশাপাশি কমিউনিটির সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে শিশুদের শিক্ষা উপকরণ, কৃষকদের জন্য শাকসবজির বীজ ও চারা, সেলাই প্রশিক্ষণ এবং ছাগল বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে যা সত্যিই প্রশংসনীয়।
ছাগল পেয়ে আওলাকুড়ি এলাকার উপকারভোগী ছবি রায় জানান, ছাগল পেয়ে আমরা অনেক খুশি। আশা করি এ থেকে আমাদের পরিবারে বাড়তি আয় হবে।
হোপ ফর চিল্ড্রেনের কো-অর্ডিনেটর হাবেল হেমরম জানান, এই ছাগলগুলো প্রত্যেকটি পরিবারের আয়ের উৎস হিসেবে গড়ে উঠুক। উপকারভোগীরা ছাগল পালন করে স্বাবলম্বী হবেন এবং সন্তানদের শিক্ষায় সহায়তা করতে পারবেন।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে প্রতিটি ছাগলকে বিভিন্ন রোগের টিকা বিনামূল্যে প্রদান করা হয় এবং উপকারভোগী নারীদের ছাগল পালনের বিষয়ে পরামর্শ দেন প্রাণিসম্পদ দপ্তরের (ভিএফএ) তরিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর