শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

যশোর-৪ আসনের অবিস্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব: জনপ্রিয় ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০:৩৭ অপরাহ্ণ

‎যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-সদর বসুন্দিয়া অংশ) আসনের রাজনীতিতে এক অবিস্মরণীয় নাম ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। বিএনপির আপোষহীন এই নেতা শুধু দলের নয়, সাধারণ মানুষের হৃদয়ের মানুষ। রাজনীতির মাঠে যেমন তিনি দৃঢ়, তেমনি মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোয় তাঁর তুলনা মেলা ভার। ‎দীর্ঘ রাজনৈতিক জীবনে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ঝড়-ঝাপটা কম দেখেননি। আওয়ামী লীগ সরকারের সময় শত জেল-জুলুম, নির্যাতন, ষড়যন্ত্র কিছুই তাকে ভাঙতে পারেনি। বিএনপির নেতাকর্মী থেকে সাধারণ মানুষ সবাইকে আগলে রেখে রাজনীতিকে করেছেন সেবার মাঠ। নিজের স্বার্থ নয়, মানুষের পাশে থাকা ছিল তাঁর জীবনের অঙ্গীকার।

‎‎অভয়নগর-বাঘারপাড়ার অলিগলি চেনে তাঁকে। তাঁর পদচারণায় জেগে উঠেছিল প্রতিটি জনপদ। মানুষ এখনো বলেন, “টিএস আইয়ুব ছাড়া আমাদের আসনে বিকল্প নেই।” স্থানীয় রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে, আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নকে ঘিরে দৌড়ঝাঁপ শুরু হলেও তৃণমূলের আকাঙ্ক্ষা একটাই আমরা আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে চাই।

‎‎এক সময় যারা তাঁর ছায়াতলে রাজনীতি শিখেছেন, আজ তারাই নিজেকে প্রার্থী হিসেবে উপস্থাপন করছেন। অথচ সেই টিএস আইয়ুবই তাদের পথ চিনিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, মানুষ হিসেবে গড়ে তুলেছেন এ কথা অভয়নগর-বাঘারপাড়ার মানুষ ভুলেনি। ‎দলের প্রতি তাঁর নিবেদন ছিল অকৃত্রিম। ষড়যন্ত্র, দমননীতি কিংবা রাজনৈতিক স্বার্থের হিসাব কোনোদিন তাঁকে থামাতে পারেনি। আজও মানুষের মুখে মুখে শোনা যায়, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবই যশোর-৪ আসনের প্রকৃত নেতা।

‎নিজের বক্তব্যে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বলেন, ‎‎মানুষের জন্যই আমার রাজনীতি। অভয়নগর, বসুন্দিয়া, বাঘারপাড়ার মানুষ আমার জীবনের অংশ। আমি জানি না কতটা দিতে পেরেছি, তবে চেষ্টা করেছি সবসময় পাশে থাকার। মানুষ কাঁদলে আমার হৃদয়ও কাঁদে। যতদিন বেঁচে থাকবো, বিএনপি আর সাধারণ মানুষের মাঝেই থাকতে চাই।

‎‎এই কথাগুলোই বোঝায়, কেন তিনি আজও যশোর-৪ আসনের মানুষের হৃদয়ে ‘ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব’ নামটি এক বিশ্বাস, এক প্রেরণা, এক ইতিহাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর