শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলারে রূপান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ অনুযায়ী প্রান্তিক পর্যায়ের কৃষক বান্ধব সকল বিএডিসি বীজ ডিলারদের সার ডিলারে রূপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কালেক্টরেট চত্বরে  ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে বিএডিসি ডিলারস অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও জেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন হরিপুর উপজেলার বীজ ডিলার সুলতান মাহমুদ, বালিয়াডাঙ্গী উপজেলার বীজ ডিলার শাহীন আলম প্রমুখ।
বক্তারা বলেন, পূর্বের নীতিমালায় বিএডিসি বীজ ডিলাররা সার ডিলারে রূপান্তরিত হওয়ার সুযোগ পেতেন। কিন্তু সরকারের প্রণীত নতুন সম্মিলিত সার ডিলার নীতিমালা ২০২৫-এ সেই সুযোগ বাতিল করা হয়েছে। এতে প্রান্তিক পর্যায়ের বীজ ডিলাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই তারা এই নীতিমালায় সংশোধন এনে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলারে রূপান্তরের সুযোগ পুনর্বহালের দাবি জানান।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের  বরাবর স্মারকলিপি প্রদান করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর