শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

যশোরের বেনাপোলে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ

যশোরের বেনাপোল ঘিবা গ্রামের একটি ডোবা থেকে আব্দুল আলিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলিম বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের সাহাদত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান সোমবার সকালে ১নং ঘিবা গ্রামের স্থানীয়রা রাস্তার পাশে হাটতে যেয়ে একটি ডোবায় লাশ ভাসতে দেখে। খবর দেওয়া হয় পুলিশকে। পরে ঘটনাস্থল থেকে পচা দুর্গন্ধযুক্ত মরদেহ উদ্ধার করা হয়।
এসময় নিহতের ভাই ইব্রাহিম লাশটি সনাক্ত করেন। গত শনিবার বাড়ী থেকে ঘিবা গ্রামে নানার বাড়ীর উদ্দেশ্য রওনা দেয় আব্দুল আলিম। দু’দিন পর উদ্ধার করা হলো তার মরদেহ।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার এসআই মিলন জানান সকালে মরদেহটি উদ্ধার করে পোষ্ট মটেমের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে স্বজন ও স্থানীয়দের দাবী আব্দুল আলিম মানসিক ভারসম্যহীন ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর