শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

সীমান্তবর্তী জনগণের জীবনে উন্নয়নের অঙ্গীকার ও ধর্মীয় সম্প্রীতির বার্তা: মফিকুল হাসান তৃপ্তি

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৯:০৪ অপরাহ্ণ

বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, দেশে যখনই ক্রান্তিকাল এসেছে এদেশের একটি পরিবার তখন জেল জুলুমের ভয় না করে মানুষের পাশে দাঁড়িয়েছে। শহীদ জিয়া নিজের জীবন বিপন্ন হবে ভেবেও জীবনের ঝুকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন অথচ শেখ মুজিব পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পালিয়ে গিয়ে ছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বারবার পালিয়ে যায় আর দেশপ্রেমিক বিএনপি দুর্দিনেও মানুষের পাশে থাকে। তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেবার জন্য ভোটারদের কাছে অনুরোধ জানান।
তিনি আজ যশোরের শার্শার গোগা গ্রামে এক উঠোন বৈঠকে বক্তব্য প্রদানের সময় এ কথা বলেন। তিনি বলেন জামাত ভোটারদের কাছে বেহেস্তের টিকিট বিক্রি করছে। জামাতের পাতানো ফাঁদে পা না দেবার জন্য তিনি আহবান জানান। গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার আলম মোল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও বক্তব্য রাখেন,
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস বিশ্বাস, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজউদ্দীন আহমদ, বিএনপি নেতা আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শাহাবুদ্দিন, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, গোগা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হামিদ, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, গোগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হযরত আলী মাস্টার, গোগা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ছোট,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, যুব দলের যুগ্ম আহবায়ক মুনতাসিম আজিম সাগর, মৎসজীবি দলের সাধারন সম্পাদক বদিউজ্জামান বদি, স্বেচ্ছাসেবক দলের আব্দুস শহীদ, বাহাদুর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর