শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

থানচিতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্ত ১১ টি দোকান পুড়ে গেছ। শনিবাবার (২৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতের দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দেয়া তথ্য মতে, একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হলেও অল্প সময়ের ব্যাবধানে আগুন পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে।
এদিকে অগ্নিকান্ডের ঘটনায়,বিজিবি, বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক,লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম এর উপস্থিতিতে স্থানীয় জনসাধারণ ও বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বিজিবি কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে থানচি ফায়ার সার্ভিস স্টেশনটি প্রায় ২০ কিলোমিটার দূরে থাকায় খবর দেওয়ার পরও ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে বলে জানায় স্থানীয়রা।
বিজিবি, বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক,লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান,অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার পর অতি স্বল্প সময়ের মধ্যে বলিপাড়া ব্যাটালিয়নের সকল সদস্য জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়। ভবিষ্যতেও,বিজিবি যে কোন দুর্ঘটনায় সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করবে।
বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর