শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

স্বাবলম্বী করতে চাটমোহরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে ছাগল প্রদান

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ

পাবনার চাটমোহরে সমতল ভূমির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডা. উম্মে আরিফিন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল কবির তপন এবং অফিস সহকারী শরিফুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, “সরকারের লক্ষ্য হলো সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে স্বাবলম্বী করে তোলা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে এই উদ্যোগ তারই অংশ। আজ যেসব পরিবার ছাগল পেয়েছেন, তারা যদি আন্তরিকভাবে লালন-পালন করেন, তবে একদিন নিজেরাই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারবেন। সরকারের এই উন্নয়নধারা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার জানান, “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সমতল ভূমির ২৫টি পরিবারের মাঝে মোট ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে। আশা করছি, এ উদ্যোগ তাদের স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর