শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি আজ শার্শা থানার ২ নং লক্ষণপুর ইউনিয়নের হরিনাপোতা, মান্দারতলা ও বহিলাপোতা এলাকায় একাধিক উঠান বৈঠকে অংশ নেন।
লক্ষণপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই-এর সভাপতিত্বে এ উঠান বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
বৈঠকে তৃপ্তি সাহেব বলেন, “দেশের উন্নয়নের হাতকে শক্তিশালী ও সুপ্রসন্ন করতে এখনই সময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। তারেক রহমান ঘোষিত ৩১ দফা হলো একটি আধুনিক, গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণের রূপরেখা।”
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের বার্তা পৌঁছে দিতে হবে।
তৃপ্তি সাহেব সতর্ক করে বলেন, “একটি মৌলবাদী দল নির্বাচনী প্রক্রিয়ায় ছলনা ও বিভ্রান্তি সৃষ্টি করে ক্ষমতায় আসার চেষ্টা করছে। জনগণকে তাদের ফাঁদে না পড়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, শ্রমিক অধিকার ও কল্যাণ, যুবসমাজের কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, আধুনিক কৃষি, যোগাযোগ ও অবকাঠামো, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা—এসব ক্ষেত্রের উন্নয়নই দেশের প্রকৃত অগ্রগতির ভিত্তি।
বিএনপির এই নেতা বলেন, “আসন্ন নির্বাচন হবে গণতান্ত্রিক আন্দোলনের সফলতার প্রধান হাতিয়ার। জনগণের ন্যায্য ভোটের মাধ্যমে দেশের গণতান্ত্রিক শক্তি আবারও দৃঢ় হবে।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে জনগণ স্বৈরাচারের শৃঙ্খলে বন্দি ছিল। এখন সেই স্বৈরাচারের অনুসারীদের সাথে মৌলবাদী শক্তি হাত মিলিয়েছে। শার্শার জনগণ এবার তাদের জবাব দেবে নিজেদের ভোটের মাধ্যমে, শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে।”
এ সময় উপস্থিত ছিলেন—শার্শা থানা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন তাজ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ কুদ্দুস আলী বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বাগআচরা ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু,কাইবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,
লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, সহ-সভাপতি মিজানুর রহমান ও সুলতান মাস্টার, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, শার্শা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, এবং যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর