শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

বাসাইলে জামায়াতে ইসলামী’র যুব সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল(টাঙ্গাইল):
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের বাসাইল উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়াম হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের মাননীয় সংসদ সদস্যপ্রার্থী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ বোরহানুল ইসলাম,  বাসাইল উপজেলা শাখার আমীর মোঃ আফজাল হোসেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও তরুণ কর্মীরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাসাইল উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শফিকুল ইসলাম খান বলেন—
“আমরা ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আহ্বান নিয়ে মাঠে নেমেছি — এই দাওয়াতের কাজের মাধ্যমেই সমাজে ন্যায়, নীতি ও সত্য প্রতিষ্ঠিত হবে।”
সভায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক যুবক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ইসলামী সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের প্রসারে দাওয়াতি কর্মকাণ্ড জোরদারের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর