মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রাণীনগরে নিষিদ্ধ ৪০টি চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:১৪ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৪০টি চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসের যৌথ উদ্যোগে উপজেলার ছোট যমুনা নদীর বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুই লাখ টাকা মূল্যের ৪০টি (৮০০ মিটার) চায়না দুয়ারি জাল জব্দের পর সন্ধ্যায় পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. রায়হান আলী, থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাণীনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে ছোট যমুনা নদীর বিভিন্ন এলাকায় মাছ নিধন করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসের যৌথ উদ্যোগে ছোট যমুনা নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালাতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪০টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়ে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত রাখা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর