মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

টাঙ্গাইলে সাংবাদিক কল্যাণ পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:১২ অপরাহ্ন

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বা স ক প) টাঙ্গাইল জেলা শাখার অভিষেক ও দ্বিতীয় পর্বের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাছানুর জামিল শাহীন, সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনয়ন প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এবং টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী’র আমির ও টাঙ্গাইল-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত নিরাপত্তা এবং সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর