শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নাগরপুরে ৩১দফার লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা আতিক

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১০:২২ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার  দুপুরে নাগরপুর সদর বাজারে এ লিফলেট বিতরন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনে মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমান আতিক। লিফলেট বিতরণ উপলক্ষে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা নাগরপুর সরকারি কলেজ চত্বরে জড়ো হয়। আতিকুর রহমান আতিক এর নেতৃত্বে বিশাল একটি মিছিল নাগরপুর সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন ও লিফলেট বিতরণ শেষে নাগরপুর সরকারি কলেজ মাঠে  এক সংক্ষিপ্ত  আলোচনা সভার মিলিত হয়। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আতিকুর রহমান আতিক। এ সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জণগণের সামনে তুলে ধরেন তিনি। আলোচনা সভায় উপজেলা বিএনপির সহসভাপতি শিব শংকর সূত্রধর ,সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা ছাত্রদলের আহবায়ক  মীর খালিদ মাহাবুব রাসেলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র  অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর