শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা

রাণীনগরে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার  উপজেলা সদরের রাণীনগর বাজারে ৩১দফার লিফলেট বিতরণ করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্যআনোয়ার হোসেন বুলু।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন বুলু নেতাকর্মীদের সাঙ্গে নিয়ে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম জাকির হোসেন, রোকুনুজ্জামান খাঁন রুকু, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য কাজী রবিউল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মতিন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামিমা খাতুন, রাণীনগর শের-এ বাংলা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হুমায়ন কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর