মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

গোপালপুরে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা: হুমায়ুন কবিরের উন্নয়ন ভাবনা তুলে ধরেন

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাংগাইল–২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে গোপালপুর সুতী ভি. এম. পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে দলটির নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা এতে অংশ নেন।
শোভাযাত্রাটি উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পথিমধ্যে মাওলানা হুমায়ুন কবির সংক্ষিপ্ত বক্তব্যে তাঁর উন্নয়ন ভাবনা, রাজনৈতিক অঙ্গীকার ও এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন।
আয়োজকরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ শোভাযাত্রা স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এতে অংশগ্রহণের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন টাংগাইল জেলা কর্মপরিষদ সদস্য ড. মোঃ আতাউর রহমান, গোপালপুর উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান তালুকদার, উপজেলা সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, উপজেলা সাংগঠনিক সম্পাদক উবাইদুল্লাহসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত এবং ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর