মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাকুন্দিয়ায় যুবকদের মাঝে ফুটবল বিতরণ করলো জামায়াত

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

‎কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পাটুয়াভাঙ্গা জড়িরপাড় এলাকায় ফুটবল  বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাকুন্দিয়া উপজেলা শাখা।
‎শুকবার (১৭ অক্টোবর ) দুপুরে পাটুয়াভাঙ্গা জড়িরপাড় গ্রামে যুবকদের মাঝে  আয়োজিত অনুষ্ঠানে ফুটবল বিতরণ করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন জামায়াতের ৯ নং ওয়ার্ড সভাপতি মাওলানা শরিফ উদ্দিন নয়ন ও সেক্রেটারি জাঙ্গালিয়া আলম, শিমুলিয়া বাজার পেশাজীবি ইউনিটের সভাপতি শামসুল ইসলাম ও মোঃ মফিজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ‎অতিথিরা বলেন, “আজকের যুব সমাজই আগামী দিনের ভবিষ্যৎ। খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হয়ে ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে।” তারা আরও বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর