মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

গোপালপুরে তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে দুর্বৃত্তের হামলা

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুর হেমনগর রেলস্টেশন সংলগ্ন রেলওয়ের জমিতে খনন করা একটি পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে, রেলস্টেশন সংলগ্ন তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয় গুড়িয়ে দেয়ার চেষ্টা চালানো হয়েছে।
স্থানীয়রা জানান, উদ্যমপুর বর্ণী গ্রামের কিছু কর্মী রেলের ওই পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। এ নিয়ে সম্প্রতি ভোলারপাড়া গ্রামের কয়েকজন কর্মীর সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ বিষয়ে সমাধানের জন্য শুক্রবার জুমার নামাজের আগে পুকুরসংলগ্ন তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে একটি মীমাংসা বৈঠক বসে।
বৈঠকের একপর্যায়ে কথা কাটাকাটি হলে, একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে দা, কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে ফাউন্ডেশনের কার্যালয়ে হামলা চালিয়ে সেটি ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করে।
এ সময় তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সালাম পিন্টু ও প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর ছবিসংবলিত ব্যানার, কার্যালয়ের সাইনবোর্ড ও টিনের বেড়ায় কুপিয়ে নষ্ট করে। স্থানীয়রা বাধা দিলে কয়েকজন আহত হন এবং দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
হেমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, “রেললাইনের পাশে থাকা লেকে মাছ ছাড়ছে ভোলারপাড়ার লোকজন। এতে বর্ণী গ্রামের লোকজন বাধা দেয়। এ নিয়েই গ্যাঞ্জাম। আমরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে নিয়ে মীমাংসার জন্য বসেছিলাম। ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি উপস্থিত না থাকায় সোমবার পুনরায় মীমাংসার তারিখ দিয়ে চলে আসি। পরে শুনেছি সেখানে মারামারি হয়েছে।”
হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার বলেন, “দুষ্কৃতিকারীরা তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয় ভেঙেছে। এখানে দলীয় কোনো গ্রুপিং নেই, তবে খাওয়া-দাওয়ার গ্রুপ থাকতে পারে।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর