শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

গোপালপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১১:৪০ অপরাহ্ণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন জিয়া মঞ্চের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বহিষ্কৃত নেতা মির্জাপুর ইউনিয়ন জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে দলীয় একজন নেতার প্রতি ক্ষুব্ধ হয়ে বিএনপির জাতীয় ও শীর্ষস্থানীয় নেতাদের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করেন। এ ঘটনাকে দলীয় আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
গত ৯ অক্টোবর (বৃহস্পতিবার) উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক সদিউজ্জামান বাদল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান ফজলু এবং সদস্য সচিব মিন্টন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতার সঙ্গে স্থানীয় বিএনপি ও জিয়া মঞ্চের নেতাকর্মীদের কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
বহিষ্কৃত সদস্য হলেন— মোঃ হাফিজুর রহমান, পিতা মোঃ সামাদ, গ্রাম বড়শিলা বাদাল আটা পূর্বপাড়া, মির্জাপুর ইউনিয়ন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হাফিজুর রহমান দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। এজন্য তাকে ইউনিয়ন জিয়া মঞ্চের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মির্জাপুর ইউনিয়ন জিয়া মঞ্চের সদস্য সচিব মোঃ ফরিদ বলেন, “হাফিজুর রহমান ভুল বোঝাবুঝির কারণে স্থানীয় ও জাতীয় নেতাদের ব্যানার-ফেস্টুন ভাঙচুর করেছেন। বিষয়টি দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল হওয়ায় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর