শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

নান্দাইলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ

‎“Be a Hand Washing Hero  হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নান্দাইলের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি পালন করা হয়।
‎এ উপলক্ষে বেলা  ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।  এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। তিনি বলেন, “হাত ধোয়ার অভ্যাস আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে আমরা ডায়রিয়া, টাইফয়েড, কলেরা, করোনা, ইনফ্লুয়েঞ্জাসহ নানা সংক্রামক রোগ থেকে নিজেদের রক্ষা করতে পারি।” তিনি সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
‎আরো উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ  । বক্তারা বলেন, শিশুদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হলে পরিবার ও বিদ্যালয় উভয়কেই সচেতন ভূমিকা পালন করতে হবে।
‎এই আয়োজনের মধ্য দিয়ে নান্দাইলবাসীর মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর