শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

নাগরপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১২:১১ অপরাহ্ণ

শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি  অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ অক্টোবর সকালে নাগরপুর উপজেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা এ বিক্ষোভের আয়োজন করে। নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি নাগরপু উপজেলা চত্বর হয়ে টাঙ্গাইল আরিচা মহা সড়কের উপজেলা মোড়ে একটি সমাবেশে মিলিত হয়।
এসময় শিক্ষক-কর্মচারীরা বলেন, শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষকদের কে কেন লাঠিপেটা করা হলো দ্রুত তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। সেই সাথে যারা শিক্ষকদের উপর টিয়ারসেল নিক্ষেপ, লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে নির্যাতন করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষকদের ন্যায্য দাবী মেনে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষা উপদেষ্টার প্রতি আহŸান জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুল রহমান ফজলু, প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, মো. শরিফ উদ্দিন, মামুদ নগর স্কুলের সহকারি প্রধান শিক্ষক মো. শওকত আলী ও মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. আব্দুর রউফ প্রমুখ। বিক্ষোভ মিছিলে উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারিরা অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর