শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

আলীকদম সীমান্তে মাইন বিস্ফোরণ নিহত ১,আহত ১ 

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১২:০১ পূর্বাহ্ণ

বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামুহুরী সীমান্তের শূন্যরেখায় মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক আহত ও এক মিয়ানমার নাগরিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের শূন্যরেখায় এ ঘটনা ঘটে। কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাজতাব উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সীমান্ত পিলার ৫৫ নম্বর থেকে পশ্চিম দিকে মিয়ানমারের অভ্যন্তরে হটাওমগ পাড়া এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় জুমক্ষেতে কাজ দেখতে গিয়ে মিয়ানমারের নাগরিক মেনথাং ম্রো ঘটনাস্থলেই নিহত হন এবং বাংলাদেশি নাগরিক
কুরুকপাতা ইউনিয়নের গর্জনপাড়া এলাকার শাংওয়ান ম্রো,র ছেলে  মেনসার ম্রো  (৩০)আহত হন।
আহত মেনসার ম্রোকে স্থানীয়রা উদ্ধার করে নিজ এলাকায় নিয়ে আসে। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। নিহত মেনথাং ম্রো(৪০) মিয়ানমারের নতুনপাড়া এলাকার বাসিন্দা তাংলাই-এর ছেলে বলে জানা গেছে।
কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, স্থানীয়দের মাধ্যমে তিনি ঘটনাটি শুনেছেন। “একজন মিয়ানমার ও একজন বাংলাদেশি নাগরিক জুমে যাওয়ার সময় জঙ্গলের রাস্তায় মাইন বিস্ফোরণ ঘটে।
এতে মিয়ানমার নাগরিক ঘটনাস্থলেই মারা যান এবং বাংলাদেশি নাগরিক আহত হন,” বলে জানান তিনি। তিনি আরও জানান, ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এলাকায় হওয়ায় সেখানে পৌঁছানো সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর